হোম > সারা দেশ > সিলেট

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত হবিগঞ্জ

কামরুল হাসান, হবিগঞ্জ

‘পাহাড় টিলা হাওর বন-হবিগঞ্জের পর্যটন’ এই শ্লোগানেই যেনো পরিচয় ফুঠে উঠেছে জেলার। এরপর আরও বলতে গেলে জেলার নাম হবিগঞ্জ। এ জেলায় আছে পর্যটনের বিভিন্ন স্পট।

নাম ধরে এভাবে বলতে হবে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য, গ্রিনল্যান্ড পার্ক, জেলা প্রশাসন পর্যটন পার্ক, হবিগঞ্জ গ্যাস ফিল্ড ফুটস্‌ ভ্যালি, তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বাল্লা স্থলবন্দর, দমদমিয়া লেক, সিপাহাসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) মাজার, শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদীর মাজার, সাগরদিঘি, বিথঙ্গঁল আখড়া, শংকরপাশা শাহী মসজিদ, গায়েবী গজার মাছের পুকুর, রাবার বাগানসহ অসংখ্য চা-বাগান ও ছোট বড় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য ঘিরে আছে হবিগঞ্জ।

এসব পর্যটন স্পটে ছুটির দিনগুলোতে থাকে উপচেপড়া ভিড়। এছাড়াও দুই ঈদেও আসে দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা।

পর্যটকদের নিরাপত্তার জন্য ঈদের দিন থেকে পরবর্তী ৩ দিনের জন্য আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ঈদের দিন থেকে পার্ক এলাকায় টহল দেবে পর্যটন সহায়ক পুলিশ, বিজিবি।

সাতছড়ি পার্কের ঈদ ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জানান, আমরা পর্যটকদের কথা চিন্তা করে নানা ফ্যাসিলিটিসহ নিরাপত্তার জন্য সব ব্যবস্থাই রেখেছি। মোবাইল টিম ও বিজিবি এবং পুলিশের আলাদা মোবাইল টিম থাকে। তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ঈদকে উপলক্ষ করে হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ দৃষ্টি রাখবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক