হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭৫ বছর বয়সী রাকেশ হবিগঞ্জের উমেতনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শেখপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকেশ নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক