হোম > সারা দেশ > সিলেট

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিলেটের উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তা করবো। নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে।

শনিবার বিকালে নগরীর মির্জা জাঙ্গালের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলে বাণিজ্যমন্ত্রী জানান, সিলেট টু ঢাকা ছয় লেনের মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়া, সিলেট টু ঢাকা ও সিলেট টু চট্টগ্রাম রেলপথ উন্নত করার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

এর আগে, সকালে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান যোগ দেন মন্ত্রী।

ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদ যাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো শঙ্কা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশ সরকারের পদক্ষেপ কী হবে- জানতে চাইলে আব্দুল মুক্তাদির বলেন, এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের এই প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত