হোম > সারা দেশ > সিলেট

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: সৈয়দ মো. ফয়সল

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সকল ধর্মের নাগরিক রাষ্ট্রিয় সুযোগ সুবিধা সমান ভাবে ভোগ করবে। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে। কেউ কারু ধর্মীয় স্বাধীনতা বিনষ্টকারী করতে পারবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলীয় ভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সনাতন ধর্মের লোকজন শারদীয় দূর্গা পূজা যাতে সুন্দর ভাবে করতে পারে সে ব্যবস্থা করে দেয়া।

রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১১৫টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের কাছে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সর্বকালের গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারেক রহমান কিছু দিনের মধ্যে দেশে ফিরে আসবেন। জনগণের রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ভয়ের কোন কারণ নেই জন্মগতভাবে সবাই বাংলাদেশের নাগরিক। বিএনপি এদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধি চায়। কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে। তবে দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব আজ পুরো জাতি ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আমার শেষ জীবনে জনগণের সেবা করে যেতে চাই।

পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে সাবেক কাউন্সি লর সুরঞ্জন পালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামার বাবুল, মনোজ কুমার পাল, জগদিশ ঘোষ, সুজন রায়, অজিত পাল, নেপাল দাস, শ্যামলী দেবনাথ প্রমুখ।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪