হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চলছে শ্রমিক পরিবহন ধর্মঘট

সিলেট ব্যুরো

সিলেটে ৬ দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এরআগে সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের কারণে নগরীতে সীমিত যানবাহন চলাচল করছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। যাত্রীরা বাস না পেয়ে জরুরি কাজে অনেকে কার-মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা রিজার্ভ করে গন্তব্যে ছুটছেন। যেসব অটোরিকশা চলাচল করেছে সেগুলোও ভাড়া চেয়েছে দ্বিগুণ।

নগরীর হুমায়ূন রশিদ চত্বরে আবদুল আলীম জানান, তিনি ওসমানীনগরের গোয়ালাবাজারে একটি ব্যাংকে চাকরি করেন। বাস না পেয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে অফিসে যাচ্ছেন।

অনেক যাত্রী বাস না পেয়ে ভিড় করেন রেলস্টেশনে। কিন্তু টিকেট না পেয়ে তাদেরকেও ফিরতে হচ্ছে শূন্য হাতে।

রেলওয়ে স্টেশনে আনোয়ার হোসেন জানান, জরুরি কাজে তাকে ঢাকায় যেতে হচ্ছে। বাস না পেয়ে রেলের টিকেট কাটতে এসেছিলাম। কিন্তু টিকেট পায়নি।

সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কোনো ধরনের পিকেটিং ছাড়াই ধর্মঘট পালন করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সিলেটে শান্তিপূর্ণ ধর্মঘট চলছে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত