হোম > সারা দেশ > সিলেট

হাওরে রাতের আঁধারে বেড়িবাঁধ কেটে দিলো দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাতের আঁধারে উদগল হাওরে একটি বেড়িবাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পানি ঢুকে কৃষকদের কিছু বোরোধান খলা, গোখাদ্য ও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুরে একটি বাঁধ রাতের আধারে কেটে দেয়া হয়েছে। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ওবাদুল হক।

স্থানীয় কৃষক রেজু মিয়া জানান, বাঁধটি কেটে দেওয়ার ফলে আমাদের গোখাদ্য, ধান শুকানোর খলা ও হাওরে থাকা ধান নিয়ে বেশ আতঙ্ক আছি। হাওরে এখনো আমাদের অনেক ধান কাটার বাকি রয়েছে। বাঁধটি দিয়ে পানি ঢুকা অব্যাহত থাকলেও আমরা নানামুখী সমস্যায় পড়ে যাবো। বিশেষ করে গোখাদ্য নিয়ে খুব চিন্তায় রয়েছি।

তবে বাঁধটি পুনরায় মেরামত করে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. ওবাইদুল হক।

তিনি বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে গিয়েছি। বাঁধটি মেরামত করে বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোনো ঝুঁকি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, তাৎক্ষণিকভাবেই বাঁধটি বন্ধ করে দেওয়া হয়েছে।

জেডএম

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার