হোম > সারা দেশ > সিলেট

অবসরকালীন ভাতা পাবেন সাংবাদিকরা: বাছির জামাল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব, তাই সাংবাদিকেরা অবসরকালীন ভাতা পাবেন। সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা-উপজেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া এর প্রসারে কাজ করে গেছেন।

বাছির জামাল বলেন, সাংবাদিকেরা বেতন পান না, কিন্তু সম্মানের জন্য কাজ করছেন। সত্য প্রকাশে সাংবাদিকতায় লেগে আছেন। অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের নিয়ে কাজ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তিনি দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সংবাদপত্র প্রকাশের একটি স্রোত তৈরি করে গেছেন শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমি দিয়ে আবাসনের ব্যবস্থা করেছিলেন, যেখানে ৩০০ অধিক সাংবাদিকের আবাসন হয়েছে।

সবশেষে হবিগঞ্জের সব সাংবাদিক যেন কল্যাণ ট্রাস্টের মাধ্যেমে সহযোগিতা পান, সেই ব্যবস্থা করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মো. নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, আমার দেশের নবীগঞ্জ প্রতিনিধি এ টি এম সালাম, আমার দেশের বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, আমার সংবাের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, এনপিপির জেলা প্রতিনিধি এম এ রাজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনির প্রমুখ।

রিকশায় চড়ে ঈদ বাজারে মন্ত্রী, খোঁজ নিলেন ক্রেতা-বিক্রেতাদের

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে উদ্ধার শিশুর লাশ

চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু, আহত ২

সুনামগঞ্জে লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটের যাত্রী ছাউনি উদ্বোধন

ইউএনওর আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে অফিসের নিরাপত্তা প্রহরী

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার

অস্তিত্ব সংকটে হবিগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল

রেমিট্যান্সের টাকায় শেষ মুহূর্তে সিলেটে জমজমাট ঈদবাজার

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেল ভাঙচুর