হোম > সারা দেশ > সিলেট

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেট ব্যুরো

ওয়ালটন প্লাজার বিভিন্ন শাখা থেকে কেনা পণ্যের কিস্তি পরিশোধ না করে কৌশলে পালিয়ে থাকায় এক গ্রাহককে ছয় মাসের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত গ্রাহক পাবেল আহমেদ (২৭) জালালাবাদ থানার সাদীপুর গ্রামের মখর আলীর ছেলে।

ওয়ালটন প্লাজার পক্ষে নিযুক্ত আইনজীবী মো. অহিদুর রহমান চৌধুরী রোববার এ তথ্য জানিয়ে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ওয়ালটন প্লাজার বিভিন্ন শাখা হতে একাধিক পণ্য নিজের এবং পরিবারের সদস্যের নামে, ভুয়া তথ্য ও মিথ্যা পরিচয় দিয়ে কিস্তিতে ক্রয় করেন। পরবর্তীতে কিস্তি পরিশোধ না করে প্রায় চার বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন।

ওয়ালটন প্লাজা থেকে তার পরিবার ও এলাকার মানুষের সাথে কয়েক দফা যোগাযোগ করা হলেও আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। কিন্তু টাকা পরিশোধ করেননি।

পরবর্তীতে ওয়ালটন প্লাজার সিনিয়র ম্যানেজার কেশব দাস রাজা ওয়ালটন প্লাজার পক্ষে বাদী হয়ে ২০২৩ সালের ১৯ জুলাই মামলা দায়ের করেন।

আইনজীবী জানান, গত ১৫ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ৪২০ ধারায় আসামি পাবেল আহমেদকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন আদালত। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত