হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাপলাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরী। হামলায় তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং তা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে ঘটনার প্রতিবাদে রাত ১০.৩০ মিনিটে দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

পরে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যস্থতা এবং প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এলাকাবাসীর বক্তব্য, হঠাৎ করেই দুর্বৃত্তরা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মৌলভীবাজারের জেলা শ্রমিক নেতা সেলিম আহমেদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার