হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত চালক, আহত ২০ যাত্রী

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বিজলীর পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২০ যাত্রী।

নিহত তাজুল ইসলাম ইউনিক পরিবহনের একটি বাসের চালক। তাৎক্ষণিক তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন হাসপাতালে মারা যাওয়ার খবর পেলেও নিশ্চিত হতে পারিনি।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় উল্লেখিত স্থানে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লাক্সারি সার্ভিসের বাসের ধাক্কা লাগে। এ সময় ইউনিক বাসটি প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

‎বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

জেডএম

সিলেটে ওসমানী মেডিকেলে কর্মবিরতি–একাডেমিক শাটডাউন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলল শ্রমবাজার

সিলেটে দুই মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

বড়লেখার সাবাজপুর চা-বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত