হোম > সারা দেশ > সিলেট

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ স্থলে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত।

পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও এবং সুনামগঞ্জ ড্যাবের সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, লিয়াকত আলী, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন আপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগর, মাছুম বিল্লাহ, জুবায়ের আহমদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি