বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তা অভূতপূর্ব। এখন কাজের মাধ্যমেই আমি তাদের ভালোবাসার প্রতিদান দেবো।
সোমবার (৯ ফেব্রুয়ারি-) গোয়াইনঘাট উপজেলায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন, আব্দুশ শুকুর, হেলাল উদ্দিন আহমদ।