হোম > সারা দেশ > সিলেট

আমার দেশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ সম্পাদকসহ ৫ সাংবাদিকের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব চত্বরে পাঠকমেলা আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশপ্রেমিক। অন্যায়ের কাছে কোনোদিন আপস করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০টি মামলার আসামি ছিলেন। জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, মেঘনা গ্রুপ কুমিল্লায় সাধারণ মানুষের জমি দখল করেছে। রাস্তাঘাট দখল করেছে। প্রতিবাদ করলেই মামলার ভয় দেখানো হয়। এমনকি হত্যাকান্ডের মত ঘটনা ঘটাতেও তিনি কুন্ঠাবোধ করেননা। লাখ কোটি টাকা পাচার করেছেন। ফ্যাসিবাদি শেখ হাসিনার শাসনামলে বেড়ে ওঠা মোস্তফা কামাল এখনও ধরাছোঁয়ার বাইরে। নতুন বাংলাদেশে মোস্তফা কামালের মত লোকদের আস্কারা দেয়া চলেবে না। তার বিরুদ্ধে এ সরকারকে ব্যবস্তা নিতে হবে। নতুবা বৃহত্তর সিলেট থেকে আন্দোলন শুরুর হুশিয়ারী ব্যক্ত করেন বক্তারা।

আমার দেশ পাঠক মেলা আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীমউদ্দিন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ। পাঠকমেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, পাঠকমেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহার, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী এ, কে কুদরত পাশা, ওয়ারিওর অফ জুলাই সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ, দৈনিক আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি, আমিনুল হক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর, রাইজিং বিডি প্রতিনিধি মনোয়ার চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার, আমার দেশ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ছাতক উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফ উদ্দিন মানিক, সাংবাদিক লিটন, পাঠকমেলার সদস্য জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক