হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে গাছ চুরি করতে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন আহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা-বাগানে গাছ চুরি করতে গিয়ে হেলন নামে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) সাহরির সময়ে কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা-বাগানের খেলার মাঠ ও মন্দিরের পাশে লেকের ধারে সংঘবদ্ধ পাঁচ-ছয়জনের একটি চোর চক্র একটি আকাশমণি গাছ কাটলে সেটা লেকের পানিতে পড়ে বিকট শব্দ হয়।

ঘটনার সঙ্গে সঙ্গে বাগানের নাইট চৌকিদারেরা দৌড়ে এসে একজনকে ধরে ম্যানেজারের কাছে নিয়ে যান। পরে শুনতে পান এক লোকের লাশ একটি বাড়ির পাশে পড়ে আছে। সেটি শোনার পর অফিসে রাখা লোকটিকে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ ছেড়ে দেওয়া লোকটির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, সে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে বলে জানা যায়।

পুলিশ জানায়, গাছ কাটার ঘটনা ঘটলেও লোকটি কীভাবে নিহত হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ বিষয়ে বাগানের কোনো শ্রমিক বা কেউ কথা বলতে রাজি হননি। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ব্যক্তির নাম হেলন মিয়া (৪০) এবং আহত ব্যক্তির নাম রুমন মিয়া বলে জানা গেছে। তবে আহত ব্যক্তি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে দৌড়ে পালাতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেয়েছেন, তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ