হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেলের আঘাতে লোকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এলাকাবাসী জানান, গত সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ জন আহত হন।

উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক