হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও এমপি সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও মো. মুজিবুর রহমান চৌধুরী এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার শ্রীমঙ্গল শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমেদ, জামায়াতের উপজেলা শাখার আমির মো. ইসমাইল হোসেন ও সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সব সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল