হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা, ভোট উৎসব সফল করার আহ্বান

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা-বাগানের প্রত্যেক শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি ভোটারদের সচেতন হয়ে সঠিক প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, চা-বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনের আমেজ ছড়িয়ে দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করছে।

সভায় ফুলছড়া চা-বাগানের কয়েকশ নারী ও পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪