হোম > সারা দেশ > সিলেট

কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের ঘরে এনজিও কর্মীর তালা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জে একমাসের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গ্রাহকের বসতঘরে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ব্র্যাক প্রগতি অফিস এনজিওর এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে। ৭২ ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে নিজ ঘরে ঢুকেছেন ওই অসহায় নারী। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে।

শনিবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘরে তালা দেয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। পরে গতকাল এএসআই হিল্লুল তালুকদার ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা খুলে দেয়ার ব্যবস্থা করেন। তিনি আরো জানান, বিষয়টি পরে সামাজিকভাবে মীমাংসা হয়েছে।

অভিযোগকারী পরিবারের সদস্য অরবিন্দু আচার্য্য জানান, তিনি নবীগঞ্জের ব্র্যাক প্রগতি এনজিও থেকে এবছরের ২ ফেব্রুয়ারি তারিখে ২ লাখ টাকার ঋণ গ্রহণ করেন। পরে মার্চ, এপ্রিল ও মে মাসের কিস্তি তিনি পরিশোধ করেন। চলতি জুন মাসে তিনি বাড়ি না থাকায় কিস্তি পরিশোধ করতে পারেননি। যার ফলে গত মঙ্গলবার (২৪ জুন) ব্র্যাকের ফিল্ড অফিসার সুরঞ্জিত পুরকায়স্থ কিস্তি আদায়ের জন্য অরবিন্দুর বাড়িতে যান। কিন্তু বাড়িতে তিনি অনুপস্থিত থাকায় তার বৃদ্ধা মা জানান, অরবিন্দু বাড়িতে নেই। পরদিন ২৫ জুন সকালে পুনরায় ওই এনজিও কর্মকর্তা সেখানে গিয়ে অরবিন্দুর বৃদ্ধা মাকে ঘরে না পেয়ে ঋণের জামিনদারকে সাথে নিয়ে তাদের বসতঘরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।

ওইদিন দুপুরে অরবিন্দুর মা বাড়িতে ফিরে এসে তালাবদ্ধ ঘর দেখতে পান। পরে তিনি জানতে পারেন, ব্র্যাক অফিসার সুরঞ্জিত কিস্তি না পাওয়ায় ঘরের দরজায় তালা দিয়েছেন।

পরবর্তীতে অরবিন্দুর মা নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে থানার এএসআই হিল্লুল তালুকদার সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন এবং তালা ভেঙ্গে বৃদ্ধা নারীকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয়।

এনজিও কর্মকর্তা গ্রাহকের ঘরে তালা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আইনগতভাবে একজন এনজিও কর্মকর্তা গ্রাহকে ঘরে তালা দিতে পারেন না। এটা একটা অপরাধ। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তিনি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক