হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর ধানের জমি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্রায় ১১ হাজার ৩০০ হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। শনিবার পর্যন্ত প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ হাজার কৃষকের তালিকা প্রস্তুত করেছে জেলা কৃষি বিভাগ।

অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার পাল জানান, এ বছর বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের আশাও ভালো ছিল। জেলায় এক লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর বোরো ধান চাষ করা হয়েছিল। তার মধ্যে হাওরে ৪৬ হাজার ৯৫৪ হেক্টর।

তবে হঠাৎ করে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। বিশেষ করে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জের হাওর অধ্যুষিত এলাকাগুলোতে পানি প্রবেশ করায় পাকা ধান কাটার আগেই তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

এদিকে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ দুর্যোগ মোকাবিলায় একটি জরুরি মনিটরিং সেল গঠন করেছেন বলে জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, হবিগঞ্জের বিভিন্ন হাওরে মোট আবাদকৃত জমির একটি বড় অংশ ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। তবে এরই মধ্যে প্রায় ৫৮ শতাংশ জমির ধান কাটা সম্ভব হয়েছে। বাকি জমির ধান কাটার আগেই পানিতে তলিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

জেডএম

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ