হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমদ বলেছেন, হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের ঈদগাহ পয়েন্ট থেকে জনসংযোগ শুরু করে শহর প্রদক্ষিণ শেষে মোতালিব চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মহসিন বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। লুটপাট, দলীয়করণ ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র পরিনত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান, সদ্য জামায়াতে যোগদানকৃত চৌধুরী আশরাফুল বারী নোমান, ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান, হবিগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ প্রমুখ।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে