হোম > সারা দেশ > সিলেট

বিএনপির সভায় ‘জয় বাংলা’ স্লোগান

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাইয়ে আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির এ কমিটি নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

এর মধ্যেই মঙ্গলবার বিকেলে দিরাই কলেজ রোডে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন।

একপর্যায়ে বক্তব্য দিতে আসেন বিএনপি নেতা হাসমত আলী। পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে আবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কেউ বলছেন, পুরোনো অভ্যাস ছাড়া মুশকিল। কেউ কেউ বলছেন, পাঁচ আগস্টের আগে নবগঠিত কমিটির আহ্বায়ক আমির আলীসহ অনেকে আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন ফায়দা লুটেছেন। এ বিষয়ে হাসমত আলী বলেন, এটা ছিল স্লিপ অব টাং। ভুল হতেই পারে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক