হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুলিশের চেকপোষ্টে ১০টি এয়ারগান উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানা পুলিশের একটি চেকপোষ্টে একটি মোটর সাইকেল থেকে ১০ টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৪টার দিকে ৫নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি সাকিনস্থ করিচার ব্রীজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশির সময় ১টি রেজিঃ বিহীন মোটরসাইকেল যোগে ২জন লোক চেকপোষ্টের সামনে আসলে তাদেরকে থামানোর জন্য সংকেত দিলে মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং আসামীদ্বয়ের ব্যবহৃত ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন ।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম