হোম > সারা দেশ > সিলেট

সিলেটের কানাইঘাট সীমান্তে আবারও ২১ জনকে পুশইন

সিলেট ব্যুরো

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত দিয়ে ২১ জন নারী পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ। শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) তাদের আটক করে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। সার্বিক বিষয় নিয়ে আমরা বৈঠক করছি।

বিজিবি সূত্র জানায়, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে আনুমানিক সকাল সাড়ে ৬ টায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু মোট ২১ জনকে আটক করা হয়।

এদিকে, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সীমান্তে কোনো অস্থিরতা না ছড়াতে স্থানীয় জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। একইসঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এডি/জেডএম

কাঙ্ক্ষিত সংস্কার না হলে ৫ বছর পর অটোমেটিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে

আ.লীগ নেতার বসতবাড়ি থেকে কোটি টাকার জিরা উদ্ধার

ফাঁদে ফেলে ভিডিওধারণ, হানি ট্র্যাপ চক্রের সদস্য আটক

ঝলমলে রোদে হাওরে স্বস্তির নিঃশ্বাস

হবিগঞ্জে ফসলের ক্ষতি ৩৪০ কোটি টাকা

জাল ভিসায় ২৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

শাপলা চত্বরের ঘটনা ‘কালো অধ্যায়’

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

মাধবপুরে জঙ্গল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ