হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

সিলেট ব্যুরো

সিলেট জজ কোর্টের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে জালালাবাদ থানা এলাকার তেমুখী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি সিলেট জজ কোর্ট থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তার বাড়ি জালালাবাদ থানার সোনাতলা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, অ্যাডভোকেট নুরে আলম সিরাজীর বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানায় এবং সিলেটের জালালাবাদ থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।

অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে সিলেট জেলা জজ কোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আটক নুরে আলম সিরাজীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা নির্বাচনের পর থেকে তিনি নিয়মিতভাবে আইন পেশায় যুক্ত ছিলেন। যাত্রাবাড়ী থানার মামলার বিষয়ে তারা অবগত নন।

এছাড়া সিলেটের একটি মামলায় বাদী আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, ওই ঘটনার সঙ্গে নুরে আলম সিরাজীর কোনো সংশ্লিষ্টতা নেই।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪