হোম > সারা দেশ > সিলেট

চালককে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগরে সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে এক যুবক চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড়গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া গাংপার গ্রামের আশরাফ আলীর পুত্র মো. শিপন আহমদ (২৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিপন তার বড় বোনের নাম্বারবিহীন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার ধারণা করেছিল, তিনি হয়তো কোথাও যাত্রী পরিবহনে গেছেন।

পরদিন সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড় সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

ওসমানীনগর থানার এসআই নি. নাইমুল ইসলাম বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করার জন্য সিলেট ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত