হোম > সারা দেশ > সিলেট

সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ডে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা অভিযোগ করে বলেন, যারা পরিবেশের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়কে বানচালের ষড়যন্ত্র করছে তারাই বালুপাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন। টাঙ্গুয়ার হাওরসহ হাওর বিল লুটেপুটে খেয়ে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের সময় নীরব থেকেছে।

জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম-সম্পাদক, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে সংসদে আইন করে জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ করে অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে শ্রেণি কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জ পৌর এলাকার কিছু জনবিচ্ছিন্ন মানুষ পরিবেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করার অপচেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। যারা পরিবেশের দোহাই দেন তারাই বালুপাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন।

বক্তারা আরও বলেন, যদি তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তবে সুনামগঞ্জ জেলার ২২ লক্ষ মানুষ তাদের ক্ষমা করবে না। সুনামগঞ্জের ১২ টি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় ছাতক ও শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন