হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ৬৫ লাখ টাকার মদ, গাঁজাসহ ভারতীয় পণ্য উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

উদ্ধার করা ভারতীয় পণ্য

হবিগঞ্জ ও মৌলভীবাজার এলাকার ৯টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় গাঁজা, মদসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, তাদের আওতাধীন মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া, হরিণখোলা, মনতলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও সিন্দুরখান বিওপির বিজিবি টহল দল ৯টি স্থানে অভিযান চালিয়ে ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাঁজি, চিনি এবং দুটি বাইসাইকেল ও চুইঝাল জব্দ করা হয়েছে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১ কোটি ২৬ লাখ ১৭ হাজার ২৬০ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল