হোম > সারা দেশ > সিলেট

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-জগদীশপুর সড়কের পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার ভোরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ভাষ্য, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতককে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে।

এমই

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও

গোয়াইনঘাটের চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

দেশের উন্নয়নে রোটারির মতো সেবাধর্মী সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে