হোম > সারা দেশ > সিলেট

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেট ব্যুরো

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও তিনি ১১ দিনেও নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর মধ্যেই তাকে কার্যত বাদ দিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হলো। তবে রেজা হাসানকে অন্য কোনো পদে পদায়ন করে এখন পর্যন্ত পৃথক কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এর আগে গত ২১ জুন সরকার সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। ওই সিদ্ধান্তের এক সপ্তাহ পর রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সরকারি সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেজা হাসান গত ১ জুলাই সিলেটে যোগ দিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে তাকে ফিরে আসতে বলা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি ফিরে আসেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রেজা হাসানের নিয়োগ নিয়ে স্থানীয় এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির আপত্তির কারণে তাকে যোগদান করতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি উদ্যোগ নেন। তিনি মাজারের তিনটি ডেগ সিলগালা করেন এবং নতুন দানবাক্স স্থাপনের ব্যবস্থা করেন। এসব পদক্ষেপের পরপরই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

জমি দখল করতে এসে অস্ত্র-গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই

সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

হবিগঞ্জে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মাধবপুরে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন

২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি

সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন