হোম > সারা দেশ > সিলেট

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়া থানার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর থানার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে কাওছার আহমদ (৩৪) ও গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্য‌্যালয়ে এক প্রেস ব্রিফিেএ এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল আউয়াল। রবিবার সকালে জেলার কমলগঞ্জের বটতলা বাজারে ওই নারীকে অপহরণের চেষ্টা করা হয়।

এ ঘটনায় ওই নারী কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মঙ্গলবার সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ