হোম > সারা দেশ > সিলেট

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

আমার দেশ এর আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান বলেছেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিকতা, সততা ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। এ জন্য সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এ ইফতার মাহফিলে জেলা জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।

জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও কাজী মহসিন আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সরকারি সেক্রেটার জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী।

এতে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা

‘এখন ধানের চিন্তায় রাইতে ঘুম ওয় না’

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৬০০ হেক্টর পাকা ধান

চৌহাট্টায় জুলাই গ্রাফিতি মুছল সিসিক, ক্ষোভে ফুঁসছে ছাত্রশক্তি

বর্ষণে সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, বন্যার শঙ্কা