হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানের নির্দেশে শাল্লায় ৩১ দফার লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)

বিরএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জের শাল্লায় গণসংযোগ এবং ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ঘুঙ্গিয়ারগাঁও, সাতপাড়া, শাল্লা বাজার ও শ্রীহাইল গ্রামে ৩১ দফার বার্তা প্রচার ও গণসংযোগ করা হয়।

লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

এ সময় লিফলেট বিতরণের সময় তিনি বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই তারা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছেন, যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে জলাবদ্ধতায় ডুবছে ফসল, কাঁদছে কৃষক

হেলিকপ্টারে ঘুরে হাওর দেখে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিন

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি