হোম > সারা দেশ > সিলেট

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কমলাভর্তি ট্রাক আটকে ছাত্রদল নেতার চাঁদাবাজি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কমলাভর্তি দুটি ট্রাক আটকে ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকরাম হোসেন (৬০) থানায় চাঁদাবাজদের বিরেুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) বকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে আমদানি করা ১০ মেট্রিক টন কমলা দুটি ট্রাকযোগে ঢাকার উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করেন ব্যবসায়ী আকরাম হোসেন। তিনি ভারত থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকেন। এ জন্য সরকারকে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে বৈধভাবে এসব পণ্য আমদানি করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। ভারত থেকে ট্রাক দুটি গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী রাস্তায় পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়া ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ট্রাকের গতিরোধ করেন। এ সময় তারা ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ৭০ হাজার টাকা দিলে ট্রাক ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্তরা হলেন— গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মিশু মিয়া, ছাত্রদল নেতা মাসুক মিয়া, ছত্তার মিয়া, শাকিল মিয়া, সাহেল মিয়া, জনি মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, ‘আমি নিয়মিতভাবে বৈধ কাগজপত্রের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করেই তারা ছাত্রলীগ ও ছাত্রদল রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। টাকা না দিলে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। পরিস্থিতির চাপে পড়ে টাকা দিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চার বছর পর উৎপাদনে ফিরেছে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র

কমলগঞ্জে গাছ চুরি করতে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন আহত

ভয়াবহ খরার কবলে কুলাউড়ার চা-বাগান, উৎপাদনে ধস

বিভিন্ন দপ্তর দলীয়করণে জবাব চাইব সংসদে : নাহিদ ইসলাম

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিপুরী তাঁতশিল্পীরা

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন