হোম > সারা দেশ > সিলেট

ধানের চারা কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত ১, আহত ১৫

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী মছরব আলীর সাথে ধানের চারা কাটা নিয়ে দুপুরে বাকবিতণ্ডা হয়। পরে এ ঘটনা থেকে পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত বিল্লাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে