হোম > সারা দেশ > সিলেট

সিলেট শহীদ মিনারে বইমেলার উদ্বোধন

সিলেট ব্যুরো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফেব্রুয়ারী মাসের সাথে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবেগ জড়িত। পতিত ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে।

শনিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাহিত্য সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশী সংস্কৃতির বিকাশ ঘটাতে বইমেলা আয়োজনের বিকল্প নেই। সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের হঠাতে হবে। এই অঙ্গনে জাতীয়তাবাদী বিচরণ বৃদ্ধি করতে হবে।

আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক।

এর আগে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে ৫দিনব্যাপী বইমলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিদিন মেলা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে।

আলোর অন্বেষনের সহ-সভাপতি দিলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এমজেএইচ জামিল।

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা