হোম > সারা দেশ > সিলেট

ট্রেনের ধাক্কায় হাতি খাদে, চলছে উদ্ধার অভিযান

সিলেট ব্যুরো

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতি খাদে পড়ে গুরুতর আহত হয়েছে। হাতির মাহুত (রাখাল) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই বন বিভাগ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যৌথভাবে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে রেললাইনের পাশ দিয়ে হাতিটি চলাচল করছিল। ওই সময় একটি ট্রেন এসে ধাক্কা দিলে হাতিটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পাশাপাশি বন বিভাগের কর্মকর্তারা হাতিটির অবস্থান শনাক্ত করে নিরাপদে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত