হোম > সারা দেশ > সিলেট

নবীগঞ্জে পাওনা টাকার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন।

মৃত শাবানা বেগম (২৩) মাধবপুর গ্রামের প্রবাসী আফজল মিয়ার মেয়ে। খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অভিযুক্ত শাহিন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম বর্তমানে তার তৃতীয় স্বামীর সংসারে রয়েছেন। পূর্বে দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের সময় দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকা বড় ভাই শাহিন মিয়ার কাছে জমা রেখেছিলেন শাবানা। পরবর্তীতে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে তিনি তুলে নেন। অবশিষ্ট ২০ হাজার টাকা শাহিনের কাছেই গচ্ছিত ছিল। সম্প্রতি সেই টাকা ফেরত দেওয়ার জন্য ভাইয়ের কাছে দাবি জানান শাবানা। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ হলে গত শুক্রবার ঢাকা থেকে কাজ ছেড়ে বাড়ি আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাওনা ২০ হাজার টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে আবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি নিয়ে শাবানাকে তাড়া করে পাশের বাড়ির পুকুরপাড়ে গিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথি নৌকার ভেতরেই তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম