হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও হাসপাতাল চালু না করায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে সকাল ৯টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে ক্যাম্পাসে ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না। ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না শ্লোগান তুলে বিক্ষোভ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের হৃদপিন্ড বা হার্ট হলো হাসপাতাল। অথচ মেডিকেল কলেজে নেই হাসপাতাল। আমরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাল, সার্জারির কাজ শিখতে পারি না। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন হসপিটাল চালু করেছেন। সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেয়া হোক। এসময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয়দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন চলবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস, মো. ইব্রাহীম, পৃথ্বীরাজ চৌধুরী, তাহরিম আক্তার, সায়মা আক্তার রিমা, সানজিয়া তাবাসসুম মাইসা প্রমুখ। এ সময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন দপ্তর দলীয়করণে জবাব চাইব সংসদে : নাহিদ ইসলাম

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিপুরী তাঁতশিল্পীরা

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

প্রশাসনিক সভায় রেজা কিবরিয়ার স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল