হোম > সারা দেশ > সিলেট

দুই মোরগের পা ভাঙার বিচার চেয়ে থানায় হাজির ভুক্তভোগী

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দুই মোরগের পা ভেঙে দিয়েছেন ছোটো ভাই। এ ঘটনা সুনামগঞ্জের সদর উপজেলার।

এ ঘটনার বিচার চেয়ে থানায় হাজির হয়েছেন আঙ্গুর মিয়া নামে একজন ভুক্তভোগী। তিনি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা খাসপাড়া গ্রামের বাসিন্দা। রোববার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ করেন তিনি।

আঙ্গুর মিয়া বলেন, ‘আমার আপন বড় ভাই আব্দুর রজ্জাকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ছোট ভাই আমার পালিত দুটি মোরগের পা লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। এর আগে আরো ১৮টি মুরগির বাচ্চা পিটিয়ে মেরে ফেলে তারা। আমি এর সুষ্ঠু বিচার চাইতে থানায় এসে লিখিত অভিযোগ করেছি। আশা করি ন্যায়বিচার পাব।’

সদর থানার অফিসার ইনচার্জ রতন সেখ জানান, আহত দুটি মোরগ নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন এসআই নিয়োগ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে প্রাণি নৃশংসতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক