হোম > সারা দেশ > সিলেট

জীবনের প্রথম ভোট দিতে পেরে তরুণদের বুকে বাঁধভাঙা উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট চলছে। বৃহস্পতিবার সকালের দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের সংখ্যা। তবে এই নির্বাচনে তরুণদের বুকে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তারা ভোট প্রদানের পরই ফেসবুকে ছবি আপলোড করে জীবনের প্রথম ভোট লিখে সাড়া ফেলেছেন ভোটের মাঠে।

শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় গিয়ে দেখা যায় তরুণেরা দল বেঁধে ভোট প্রদান করছেন। ভোট শেষে আড্ডায় জীবনের প্রথম ভোটের গল্প বলাবলি করছেন। এলাকায় ভোটকেন্দ্রের বাইরে তাদের সঙ্গে কথা হয়।

তারা আমার দেশকে জানান, এবারই আমরা জীবনে প্রথম ভোট দিয়েছি। আগের মতো বিশৃঙ্খলা বা জোর করে ভোট নেওয়ার কোনো পরিবেশ নাই।

জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে সিজিল আহমেদ রনি বলেন, এতদিন দেশে ভোটের নামে তামাশা হয়েছে। তরুণেরা ভোট দেওয়া ভুলে গেছে। জুলাইযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা খুঁজে পাই ভোটাধিকার প্রতিষ্ঠা। জীবনে প্রথম ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে।

মনসুর উদ্দিন, আজমান আলী বলেন, আজ আনন্দের সঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছি। তরুণ হিসেবে জীবনের প্রথম ভোট দিতে পেরে সত্যি ভালো লেগেছে।

সুনামগঞ্জে ৫ টি নির্বাচনি আসনে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, এবি পার্টি, জাতীয় পার্টিসহ ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এবার সুনামগঞ্জের নির্বাচনে ভোট দেবেন জেলার ২০ লাখ ৬২হাজার ২০৫ জন। হাজার ভোটার। তন্মধ্যে নারী ভোটার ১০ লাখ ১৭ হাজার ৮১ জন, পুরুষ ভোটার ১০ লাখ ৪৫ হাজার ৯৯ জন। হিজরা ৩২ জন।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে