হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট)

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকাল ৪টায় দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। আবু সুফিয়ান (২৬) গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকালের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যায়। এ সময় বাকিরা তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সুফিয়ান। তার সঙ্গে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮ জন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকালের দিকে তারা পানিতে নামেন। এ সময় স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এখনো তার সন্ধান মেলেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে, গত ২৫ জুলাই শুক্রবার জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হয়েছিলেন মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত