হোম > সারা দেশ > সিলেট

পরিবহন সংকটে সিলেটে সয়াবিন তেলের ঘাটতি

সিলেট ব্যুরো

পরিবহন সংকটে সিলেটে সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

রোববার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানান তিনি।

ডিসি মুরাদ বলেন, সয়াবিন তেলে উৎপাদনে কোনো সংকট নেই বলে জানিয়েছেন কোম্পানির প্রতিনিধিরা। পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। কিন্তু সরবরাহের কারণে বাজারে ঘাটতি দেখা দিয়েছে।

কোম্পানির প্রতিনিধিরা বলেন, পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। আগে ঢাকা থেকে পাথর নিতে আসা খালি ট্রাক দিয়ে সিলেটে তেল সরবরাহ করা হতো। কিন্তু এখন আর খালি ট্রাক পাওয়া যাচ্ছে না। এছাড়া বসুন্ধরা, এস আলমসহ পাঁচটি কোম্পানি সিলেটে সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতেও ঘাটতি দেখা দিয়েছে। তবে অন্যান্য কোম্পানি এই ঘাটতি পূরণ করতে পারবে বলেও জানিয়েছেন তারা।

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

পরিত্যক্ত ফেলে রাখায় লাভ হতে পারে ভারতের

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার