হোম > সারা দেশ > সিলেট

চা-শ্রমিকদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানে শ্রমজীবী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে চা বাগানের শত শত দুস্থ ও দরিদ্র শ্রমিক এবং তাদের পরিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

তিনি বলেন, চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, ডানকান ব্রাদার্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী তার বক্তব্যে স্থানীয় পর্যায়ে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাধারণ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও নানা রকম সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

ডানকান ব্রাদার্স-এর ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়।

দিনব্যাপী পরিচালিত এই মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের টিম চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সাধারণ রোগের চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে। প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত জনগোষ্ঠী ঘরের কাছে এমন উন্নত সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম