হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সরকারবিরোধী লিফলেট তৈরিকালে আটক ২

সিলেট ব্যুরো

সিলেটে সরকারবিরোধী লিফলেট তৈরিকালে নগরীর জিন্দাবাজার রাজা ম্যানশন থেকে দুই ব্যক্তিসহ একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, লন্ডনে পলাতক বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামানের লিফলেট তৈরিকালে অভিযান চালায় পুলিশ। এসময় দোকানে মালিক সালমান আহমদ (৩৫) ও কর্মচারীকে আটক করে নিয়ে যায় কোতয়ালি পুলিশ। সালমান রাজা ম্যানশনের ২য় তলার ইজি কম্পিউটার ও সুমাইয়া কার্ড সেন্টারের প্রোপাইটা।

কি অভিযোগে কম্পিউটার জব্দ ও মালিক অভিযানে নেতৃত্বদানকারী এসআই জুনেলের কাজে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ সম্পর্কে জানি না, শুধু কম্পিউটার জব্দ করে এনেছি। বাকী ওসি স্যার জানেন।

এ ব্যাপারে কোতয়ালির ওসি জিয়া জানান, আমি বাইরে আছি থানার ফিরে বিস্তারিত জেনে জানাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সিটির লন্ডনে পলাতক বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর লিফলেট তৈররি কাজ করছিল ইজি কম্পিউটার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দোকানে অভিযান চালায়।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা