হোম > সারা দেশ > সিলেট

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল

সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরের নগ্ন দলীয়করণ শুরু করেছে।

সোমবার সিলেট মহানগর জামায়াতের মজলিসে শূরার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরে নগ্ন হস্তক্ষেপের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। সরকারের এই ধরনের কর্মকাণ্ড ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থি। যা জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার ২ সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে তারা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সচিবালয়ের অধিকাংশ পদে নগ্ন দলীয়করণ, নির্বাচন আয়োজনের পরিবর্তে সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য লোকদের ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থি।

শুধু তাই নয়, সিলেট নগরীতে প্রকাশ্য ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওসিকে ক্লোজড করা ফ্যাসিবাদের পদধ্বনি। চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের প্রতি নগ্ন হস্তক্ষেপ বন্ধের বিকল্প নেই। দেশে ফের নতুন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবেনা।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর বন্দর-বাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মুফতি আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, ক্বারি আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, শাহেদ আলী, শামীম আহমদ ও নাজির উদ্দিন প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক