হোম > সারা দেশ > সিলেট

সত্যের অনুসারীরা কম হলেও শক্তিশালী: মামুনুল হক

মৌলভীবাজারে ইসলামী মহাসম্মেলন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সত্যের অনুসারীরা কম হলেও শক্তিশালী, মিথ্যার অনুসারীরা সংখ্যায় বেশি হলেও দুর্বল। আমরা যদি সংঘবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হই তাহলে কোনো চাঁদাবাজ, মাস্তান শ্রেণি, টেন্ডারবাজ-দখলদার শ্রেণি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

রোববার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ইটা চা-বাগান ঈদগাহ ময়দানে ১৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে একটা রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। যারা রাজনীতির চর্চা করে, সংগঠন করে, নেতৃত্ব দেয় তাদের অবস্থা হলো, পাঁচ-দশ-পনেরো বছর ইনভেস্ট করো, ক্ষমতায় আসতে পারবে। সব ইনভেস্ট সুদে আসলে উশুল করে নিবে। যারা রাজনীতি করে তাদের সকলের ইচ্ছা থাকে পার্টি ক্ষমতায় গেলে সব উশুল করে নিবো।

মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য মাও. শেখ ফরিদ আহমদ খান, কেন্দ্রীয় সদস্য মাও. জালাল উদ্দীন আহমদ, সিলেট মহানগর সভাপতি গাজী রহমতুলস্নাহ, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমি, সাধারণ সম্পাদক মাও. মুফতি হেলালুর রহমান হেলাল, বড়লেখা উপজেলা সভাপতি মাও. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. হাবিবুর রহমান, মুন্সিবাজার ইউপি সভাপতি মাও. মুহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাও. আব্দুল জব্বার, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন প্রমুখ।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪