হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলী বাজার এলাকায় দুটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মিজানুল হক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুল হক বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মেহেরাজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি মোবাইল সাইকেল ও টমটমের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মুহূর্তের মধ্যে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল আমিন একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।