হোম > সারা দেশ > সিলেট

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান (২৩)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ও মসুদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুহিবুর এইচএসসি ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দুচোখভরা স্বপ্ন নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো কারণে তার ভিসা বাতিল হয়ে গেলে তিনি দিশাহারা হয়ে এক দালালের খপ্পরে পড়েন। দালালেরা তাকে প্ররোচনা দেয় যে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে ভালো বেতন পাওয়া যাবে এবং যুদ্ধ শেষে মিলবে রাশিয়ার নাগরিকত্ব।

সেই প্রলোভনের ফাদে পা দিয়ে মুহিবুর রাশিয়ায় পাড়ি জমান। যে ছেলের হাতে উচ্চশিক্ষার জন্য কলম থাকার কথা ছিল, পরিস্থিতির শিকার হয়ে তার হাতে উঠে আসে মারণাস্ত্র।

দীর্ঘ প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় সম্মুখযুদ্ধে। দীর্ঘদিন রাশিয়ার হয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। রাশিয়ান সৈনিকদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে পরিবারটি প্রথম মৃত্যুর খবর পায়।

মুহিবুর একটি বাংকারের ভেতরে অবস্থান করছিলেন, কিন্তু ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারটি বিধ্বস্ত হলে তিনি মারা যান।

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড