হোম > সারা দেশ > সিলেট

জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু খুন, সহপাঠী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অপরাধে আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে তারই এক সহপাঠী।

নিহত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, নিহত আশরাফুল মাধবপুর উপজেলার নোয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। একই মাদ্রাসার আরেক ছাত্র এহসানুল হক নবীন মিয়া (১১) গত সোমবার রাতে তার জুতা খুঁজে পাচ্ছিল না। পরে জানতে পারে যে আশরাফুল তার জুতা লুকিয়ে রেখেছে।

নবীন মিয়া আশরাফুলকে সঙ্গে নিয়ে মাদ্রাসার পেছনে যায়। সেখানে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে নবীন আশরাফুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর লাশটি একটি ড্রেনের মধ্যে কাগজ দিয়ে ঢেকে রেখে মাদ্রাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে।

পরদিন সকালে মাদ্রাসার শিক্ষকরা আশরাফুলকে খুঁজে না পেয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নবীন তার সহপাঠীকে জুতা লুকিয়ে রাখার অপরাধে মেরে ফেলার কথা স্বীকার করে।

খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে এসে নবীনের দেখানো স্থান থেকে আশরাফুলের লাশ উদ্ধার করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার