হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে শহীদদের স্মরণে ম্যারাথন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উদ্‌যাপন

মৌলভীবাজার প্রতিনিধি

জুলাই ম্যারাথন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী।

ম্যারাথন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বুলবুল আহমেদ। উপস্থিত ছিলেন এডিএম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, এএসপি শাকিল প্রমুখ।

জুলাই যোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, শিশু ও প্রশাসনের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। আয়োজনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা উন্মুক্ত মঞ্চে শেষ হয়।

আয়োজকরা জানান, জুলাই-আগস্ট আন্দোলনের বীরদের স্মরণ এবং নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানাতেই এই উদ্যোগ।

জুলাই আন্দোলনের যোদ্ধা তানজিয়া শিশির ও রেজিয়া খন্দকার সেবী বলেন, ‘আমাদের সংগ্রামের স্মরণে এমন আয়োজন গর্বের।’

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া